Wednesday, June 24, 2026

মোদির নীরবতা নিয়ে ক্ষো.ভে ফুঁসছে মণিপুর: দিল্লি ফিরে জানালেন সুস্মিতা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মণিপুরের নির্যাতিতারা। INDIA- জোটের মহিলা প্রতিনিধিদের কাছে নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা। দুইদিনের মণিপুর সফরের পরে রবিবার রাজধানীতে ফিরে একথা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)।

সুস্মিতা দেব জানান, “আমরা যখন মণিপুরে পৌঁছেছি স্থানীয়রা আমাদের আন্তরিক অভ্যর্থনা জানিয়েছেন। তাঁরা ভাবতেই পারেননি বিরোধীরা পার্লামেন্টে মণিপুর ইস্যুকে নিয়ে এতটা সরব হবে।” নিজেদের মধ্যে যতই সংঘর্ষ থাক, নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে কুকি এবং মেইতেই দুই পক্ষই তুলোধনা করছে। মণিপুরে নির্যাতিতাদের প্রশ্ন, ,”মণিপুরের এই শোচনীয় পরিস্থিতির কথা কি দেশের প্রধানমন্ত্রী জানেন না? মোদির কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট নেই? সব জেনেও প্রধানমন্ত্রী এতদিন চুপ রয়েছেন কেন!”

জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুরের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল দেখা করে মণিপুর কাণ্ডের নির্যাতিতা মহিলার পরিবারের সঙ্গে। ধর্ষণ করে খুন করা মহিলার মাকে। ইন্ডিয়া জোটের মহিলা সাংসদদের কাছে কাঁদতে কাঁদতে সাহায্যের অনুরোধ করেছেন তিনি। স্বামী ও ছেলের দেহ দেখতে চান, যাঁদের সেদিনই খুন করা হয়েছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব দেখা করেছেন, বিবস্ত্র করে হাঁটানো মহিলার সঙ্গেও। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নির্যাতিতা মহিলা জানিয়েছেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও এতদিন পরেও ওই ঘটনার কোনও তদন্ত কমিটি গঠন করলেন না। যে বিষয়টি বিরোধীরা পার্লামেন্টে তুলল, সারা দেশ দেখলো, সেটা নিয়ে নাকি প্রধানমন্ত্রীর কাছে খবর ছিল না এটা কি বিশ্বাসযোগ্য?”

একের পর এক ত্রাণ শিবির ঘোরার পর ইন্ডিয়া জোটের সাংসদদের অভিজ্ঞতা, এখন আর আলাদা করে কুকি বা মেইতেই নয়, উভয় পক্ষই চাইছে এলাকার শান্তি। রাজ্য বা কেন্দ্র কারও উপরেই খুশি নয় তারা। এলাকার নির্যাতিতা মহিলাদের একটাই বক্তব্য, পুলিশের চোখের সামনে সবকিছু ঘটার পরেও সে খবর প্রধানমন্ত্রীর কানে পৌঁছল না, এটাই অবিশ্বাস্য।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...