Wednesday, June 24, 2026

রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি’ দেখতে মাঝরাতে সিনেমা হলে সৌরভ, ভাইরাল ছবি

Date:

Share post:

শনিবার রাতে অন‍্য মেজাজে পাওয়া গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বলিউড সিনেমায় মজলেন বাংলার মহারাজ। দক্ষিণ কলকাতায় এক সিনেমা হলে বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখতে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সদ‍্য মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার সিনেমায়, রকি অউর রানি কি প্রেম কাহানি। দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে চলছে এই সিনেমা। তবে রণবীর-আলিয়া নয় দর্শকদের মন ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেই। কারণ দর্শকাসনে বসেছিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সিনেমা দেখতে মেয়ে সানার সঙ্গে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত দর্শকদের কাছে ছবির থেকেও বড় আকর্ষণ হয়ে ওঠে সৌরভের উপস্থিতি। মধ্যরাতে যেন সারপ্রাইজ পেয়ে যান উপস্থিত সিনেমাপ্রেমীরা।

প্রাক্তন বোর্ড সভাপতি যে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই সিনেমা দেখবেন তা ভাবতেই পারেননি সিনেপ্রেমীরা। সৌরভকে দেখে তাই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। সেলফি তোলা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝরাতে সকলের আবদার মেটান মহারাজ।ছবি শেয়ার করে এক ভক্ত লেখেন, রণবীর আলিয়ার এই ছবি নাকি দারুণ লেগেছে সৌরভের। কিছুদিন আগেই এই ছবির প্রচারের জন্য কলকাতায় ঘুরে গিয়েছেন বলিউডের তারকা জুটি। এই ছবিতে আলিয়া ভাট, রণবীর ছাড়াও অভিনয় করেছেন আরও দুই বাঙালি তারকা। সেই তালিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। ফলে বলিউডের ছবি হলেও বাংলার সঙ্গে দারুণ যোগ রয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও, সময় বের করে মেয়ে সানার সঙ্গে এই সিনেমা দেখতে গেলেন সৌরভ। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন:‘ওরা ভাবে ওরাই সব জানে’, বিরাট-রোহিতকে একহাত নিয়ে মন্তব্য কপিল দেবের

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...