Saturday, April 4, 2026

ভারতীয় দলে ফিরলেন বুমরাহ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেবেন তিনি

Date:

Share post:

অবশেষে ভারতীয় দলে ফিরলেন যশপ্রীত বুমরাহ। দীর্ঘ এগারো মাস পরে জাতীয় দলে ফিরলেন ভারতীয় দলের এই তারকা বোলার। সোমবার আয়ারল্যান্ড সফরের জন‍্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আয়ারল্যান্ড সিরিজের বিরুদ্ধে ফিরছেন বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। বুমরাহ’র ডেপুটি রুতুরাজ গায়কোয়াড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে রয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং, বাংলার মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ।

দীর্ঘদিন ধরে চোটে ভুগছিলেন বুমরাহ। গত বছর সেপ্টেম্বর মাস থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরাহ। চলতি বছর মার্চ মাসে তাঁর অস্ত্রোপচারও হয়। এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মাস খানেক আগেই পুরোদমে অনুশীলন শুরু করেন বুমরাহ। খেলেন অনুশীলন ম্যাচও। তবে তিনি কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরাসরি কিছু বলা হচ্ছিল না।মনে করা হচ্ছিল এশিয়া কাপে ফিরবেন তিনি। তবে সোমবার সব জল্পনার অবসান ঘটল।

একনজরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল :

যশপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড (সহ অধিনায়ক), যশস্বী জসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জীতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।

আরও পড়ুন:প্রয়াত প্রথম শ্রেণির প্রবীণতম ক্রিকেটার রুসি ​​কুপার

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...