Wednesday, June 24, 2026

এবার স্বাধীনতা দিবসে ‘মুখ্যমন্ত্রী পুলিশ পদক’ পাচ্ছেন যে ৬ জন আইপিএস অফিসার

Date:

Share post:

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরের মতোই এবছরও স্বাধীনতা দিবসে বাংলার পুলিশ আধিকারিকদের পুরস্কৃত করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭৬ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবারও ১৫ আগস্ট এই পদক পুলিশ কর্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

এ বছর মুখ্যমন্ত্রীর বিশেষ পদক দেওয়া হবে রাজ্যের ৬ জন আইপিএস অফিসারকে। দুটি নাম দিয়ে দু’টি বিভাগে ভাগ করা হয়েছে এই পদককে। এই পদক দু’টির নাম দেওয়া হয়েছে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’।

‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হবে এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব। এছাড়াও ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পাবেন পাঁচ জন আইপিএস অফিসার। এঁদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।

এ বছরও স্বাধীনতা দিবস উদযাপনে দেড় ঘণ্টার বর্ণাঢ্য হবে। নবান্ন সূত্রে খবর, স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে স্কুল পড়ুয়ারা হাঁটবে, থাকবে বাংলার দুর্গা পুজো। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলি নিয়ে ১২টি ট্যাবলো থাকবে।

আরও পড়ুন- অভিষেকের ‘রক্ষাকবচ’ মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...