Saturday, April 4, 2026

প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল লাল-হলুদ, ইস্টবেঙ্গলের হয়ে গোল মন্দার-লালচুংনুঙ্গার

Date:

Share post:

ডুরান্ড কাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলের সিনিয়র দল। রবিবার নিউটাউনে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। সেই ম‍্যাচে ইন্ডিয়ান নেভিকে ২-১ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। কুয়াদ্রাতের কোচিং-এ প্রথমবার খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন লালচুংনুঙ্গা ও মন্দার রাও দেশাই।

ম্যাচের ১২ মিনিটে গোল করেন লালচুংনুঙ্গা। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ইস্টবেঙ্গলে নতুন সই করা মন্দার রাও দেশাই। কিছুদিন আগেই শহরে এসে পৌঁছে গিয়েছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। একে একে ফুটবলাররাও অনুশীলনে যোগ দিচ্ছেন।এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি গত মরশুমে সবচেয়ে সফল ফুটবলার ক্লেইটন সিলভা। আশা করা যাচ্ছে পরের সপ্তাহে চলে আসবেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে তিনি না থাকলেও দারুণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। যদিও দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ১ গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে। সবে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলল লাল-হলুদ ব্রিগেড। এখনও কিছুটা সময় দিতে হবে নতুন কোচকে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ৬ আগস্ট বাংলাদেশ আর্মির বিরুদ্ধে।

আরও পড়ুন:জমজমাট মোহনবাগান দিবস, বাগান রত্ন পেলেন গৌতম সরকার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...