Saturday, April 4, 2026

মেসির অবসরের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সুয়ারেজ, কী বললেন তিনি?

Date:

Share post:

লিওনেল মেসির অবসর নিয়ে মুখ খুললেন তাঁর এককালের সতীর্থ তথা কাছের বন্ধু লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই ফুটবলারের সঙ্গে বার্সেলোনায় দীর্ঘদিন ধরে খেলেছেন মেসি। সেখান থেকেই গভীর হয়েছে বন্ধুত্বের সম্পর্ক। সেই সুয়ারেজই মেসির অবসর নিয়ে দিলেন বড় ইঙ্গিত।

মেসির যে কোনও অনুষ্ঠানে দেখা যায় সুয়ারেজকে। এমনকি ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনার বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুদের জন্য মেসির দেওয়া পার্টিতে আমন্ত্রিতদের তালিকায় প্রথম নাম ছিল সুয়ারেজর। পরে দুই বন্ধু পরিবার নিয়ে কয়েক দিনের ছুটি কাটাতেও গিয়েছিলেন। তাঁর সঙ্গেই  ফুটবলকে বিদায় জানাতে চান মেসি। অবসরের পরিকল্পনা নিয়ে একমাত্র তাঁর সঙ্গেই আলোচনা করেছেন আর্জেন্তিনার অধিনায়ক। এমনটাই জানান উরুগুয়ের ফুটবলার। এই নিয়ে সুয়ারেজ বলেন,” মেসি এবং আমার স্বপ্ন একসঙ্গে অবসর ঘোষণা করা। এই বিষয়ে আমরা পরিকল্পনা করেছিলাম বার্সেলোনায় থাকার সময়। তার এক-দেড় বছরের মধ্যে আমি অ্যাটলেটিকো মাদ্রিদে চলে যাই। মেসিও পিএসজিতে যোগ দেয়। তারপরেও আমাদের মধ্যে কথা হয়েছিল। তখনই আমরা ঠিক করেছিলাম, আমেরিকার ক্লাব ফুটবলে খেলে অবসর নেব। বার্সেলোনা থেকে সরাসরি আমেরিকায় যাওয়ার কথা ভেবেছিলাম আমরা। সেটা হল না। ”

এরপরই সুয়ারেজ বলেন,” মেসি এখন আমেরিকায় খেলছে। দেখুন ওকে মাঠে কত খুশি দেখাচ্ছে। যে স্বপ্নটা দু’জনে একসঙ্গে দেখেছিলাম, সেটা সফল হতেও পারে। মনে হয় সেই সুযোগ আসবে।” সুয়ারেজের এই মন্তব্যের পরই মনে করা হচ্ছে, ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন সুয়ারেজ। এই মুহূর্তে সুয়ারেজ খেলছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিয়োতে। ২০২২ সালের ডিসেম্বরে ব্রাজিলের ক্লাবে যোগ দিয়েছেন সুয়ারেজ।

আরও পড়ুন:কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, উয়াড়িকে উড়িয়ে দিল ৫-০ গোলে

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...