Saturday, June 27, 2026

সিধু মুসেওয়ালা খু*নে আজারবাইজান থেকে ধৃ*তকে ফেরানো হচ্ছে ভারতে

Date:

Share post:

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের তদন্তে বড় সাফল্য। মঙ্গলবার আজার বাইজান থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হল এই খুনের অন্যতম প্রধান চক্রী শচীন বিষ্ণোইকে। মুসেওয়ালা খুনে অন্যতম চক্রী ছিল এই শচীন। মুসেওয়ালাকে খুনের পরেই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে দিল্লি বিমানবন্দর থেকে পালায় সে। কয়েকদিন আগেই আজারবাইজানে আটক করা হয় তাকে। মঙ্গলবার দিল্লি পুলিশের স্পেশাল টিমের হাতে শচীনকে তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃআজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের

রবিবারই আজারবাইজানে পৌঁছে যান দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের চার আধিকারিক। সেদেশের রাজধানী বাকু থেকেই শচীনকে তুলে দেওয়া হয় আধিকারিকদের হাতে। খুব তাড়াতাড়িই তাকে ভারতে ফিরিয়ে আনা হবে বলে খবর। যদিও এনিয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। তবে শচীনকে হাতে পেলে পাঞ্জাবি গায়কের খুনের নেপথ্যের কারণ এবং অভিযুক্তের ঠিকানার হদিশ মিলবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মুসেওয়ালা খুনে প্রধান অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাইপো এই শচীন।


প্রসঙ্গত,২০২২ সালের মে মাসে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে যান সিধু মুসেওয়ালা। তাওপর থেকেই শুরু হয় পুলিশি তদন্ত। মুসেওয়ালা খুনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোই। একটি সাক্ষাৎকারে সিধু মুসেওয়ালার খুনের সঙ্গে তাঁর যোগ কার্যত স্বীকার করে নিয়ে গ্যাংস্টার দাবি করেন, “আমাদের এক ভাইকে খুন করেছে মুসেওয়ালা।” জেলবন্দি বিষ্ণোইয়ের দাবি ছিল, প্রতিশোধ নিতেই সিধু মুসেওয়ালার হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এবার শচীন বিষ্ণোইকে জেরা করে আরও তথঝদিশ মিলবে বলে আশা করছে পুলিশ।

 

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...