Saturday, April 4, 2026

দরজা খুলতেই স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বি.স্ফোরণ, আ.হত শিক্ষক-সহ ১০ ছাত্রী

Date:

Share post:

স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বিস্ফোরণে জখম হলেন শিক্ষক-সহ ১০ ছাত্রী। সকলেই ভর্তি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে টাকির ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে। প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ল্য়াবরেটরি, রক্ষণাবেক্ষণও ঠিকভাবে হয়নি। আজ আচমকা ল্যাব খুলতেই ঘটে যায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা স্কুল। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে প্রাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সময় শিক্ষক অর্ণব গুহ দাস ছাত্রীদের নিয়ে ল্যাবে গিয়েছিলেন। ল্যাবরেটরির তালা খুলতেই বিকট শব্দে ফেটে যায় অ্যামোনিয়ার একটি জার। এর ফলে আহত হন ওই শিক্ষক সহ ১০ ছাত্রী। ছুটে আসেন স্কুলের অন্যান্য শিক্ষক, পড়ুয়ারা। আহতদের উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সকলেই চিকিৎসাধীন।

স্কুলের এক ছাত্রী এই বিষয়ে জানিয়েছে, ‘আজ দুপুরে আমরা কেমিস্ট্রির প্রাকটিক্যাল ক্লাস চলছিল। তখনই আমরা ল্যাবে যাই। ল্যাব খুলতেই বিকট শব্দে অ্যামোনিয়ার জারটা ফেটে যায়। এদিকে জারটা আগে খোলা হয়নি। সিল করা অবস্থাতেই ল্যাবে পড়েছিল। স্যারের চোখে লেগেছে। আমাদের অনেকে আহত হয়েছে। অনেকের চোখে লেগেছে, শ্বাসকষ্টও শুরু হয়ে যায়।’

আরও পড়ুন- লোকসভায় বি.তর্কিত দিল্লি সার্ভিসেস বিল পেশ কেন্দ্রের, বিরোধিতায় ‘ইন্ডিয়া’

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...