Saturday, April 4, 2026

লোকসভায় বি.তর্কিত দিল্লি সার্ভিসেস বিল পেশ কেন্দ্রের, বিরোধিতায় ‘ইন্ডিয়া’

Date:

Share post:

বিতর্কিত দিল্লি সার্ভিসেস বিল বা অর্ডিন্যান্স বিলটি মঙ্গলবার লোকসভায় পেশ করল স্বরাষ্ট্রমন্ত্রক। লোকসভায় বিলটি পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তবে এদিন শুধুমাত্র বিলটি পেশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা এবং পাস করানো হয়নি। পরিকল্পনা মতোই বিলটির তুমুল বিরোধিতা করে ইন্ডিয়া জোট। বিলের বিরুদ্ধে প্রথম বক্তব্য রেখে কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, এই বিলের মাধ্যমে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিরোধী শিবিরের অভিযোগ, এই বিলটির মাধ্যমে রাজ্যের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজেদের আধিপত্য কায়েম করতে চায় মোদি সরকার। এছাড়াও এই বিলটি সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী বলে দাবি বিরোধীদের।

ইন্ডিয়া জোটের অভিযোগ, বিলের মাধ্যমে উপরাজ্যপাল এবং আমলাতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে। বিরোধী সাংসদরা বিলটির প্রবল বিরোধিতা করতে থাকায় লোকসভায় হট্টগোল শুরু হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্পিকার ওম বিড়লা বলেন, ” আমি আপনাদের পর্যাপ্ত সময় দেব। আপনারা এখন শুধুমাত্র যে বিধির আওতায় এই বিলের বিরোধিতা করছেন, সেটি তুলে ধরুন।” যদিও তাতেও ইন্ডিয়া জোট শিবিরকে থামানো যায়নি। তৃণমূলের তরফে বিলটি পেশের বিরোধিতা করেন প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই বিষয়ে। এই বিল একনায়কতান্ত্রিক। সংবিধান অনুযায়ী, এই বিল দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করা। এটা স্বৈরাচার ছাড়া আর কিছুই নয় ।” সাংসদ গৌরব গগৈ এবং শশী থারুরও এই বিল পেশের প্রবল বিরোধিতা করেন। বিজু জনতা দল, ওয়াইএসআরসিপি বিলটিকে সমর্থনের কথা জানিয়েছে।

দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে জবাবি ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “সংসদকে দিল্লি রাজ্য বিষয়ক যে কোনও আইন পাস করার ক্ষমতা দিয়েছে সংবিধান। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে, দিল্লি বিষয়ক যে কোনও আইন আনতে পারে কেন্দ্রীয় সরকার।”

আরও পড়ুন- আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের কমিশনার বদল

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...