Saturday, April 4, 2026

মণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা

Date:

Share post:

মণিপুর ইস্যু নিয়ে উত্তাল সংসদের বাদল অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। আর এসবের থেকে জনগণের নজর ঘোরাতে মাসের প্রথমেই দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় একেবারে ৯৯.৭৫ টাকা কমানো হয়েছে। অর্থাৎ প্রায় ১০০ টাকা দাম কমেছে। ফলে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৮০২.৫০ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে দাম হয়েছে যথাক্রমে ১,৬৪০.৫০ টাকা এবং ১,৮৫২.৫০ টাকা।

আরও পড়ুনঃপাকিস্তানে রাজনৈতিক সভায় বি.স্ফোরণে মৃ.ত বেড়ে ৫৪, আ.হত অন্তত ১৫০জন



তবে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১,১০৩ টাকা, কলকাতায় ১,১২৯ টাকা, মুম্বইয়ে ১,১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১,১১৮.৫০ টাকা। একদিকে বাজারের মূল্যবৃদ্ধি অন্যদিকে গ্যাসের চড়া দামের কারণে সংসার চালাতে রীতিমত নাজেহাল দশা সাধারণ মানুষের। চলতি বছরের মার্চে শেষবার এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত করা হয়েছিল। ফলে আবার কবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমবে, সেদিকে তাকিয়ে গৃহস্থরা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...