Wednesday, June 24, 2026

আজ থেকে মাসব্যাপী “বিহার জোড়ো” যাত্রায় নীতীশ কুমার

Date:

Share post:

আজ, মঙ্গলবার থেকে প্রায় একমাস ব্যাপী “বিহার জোড়ো যাত্রা” কর্মসূচি শুরু করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মূলত তাঁর জনতা দল ইউনাইটেড এই কর্মসূচি নিলেও থাকবে না কোনও রাজনৈতিক পতাকা। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজরিত পশ্চিম চম্পারণ জেলার নারকাটিয়াগঞ্জ থেকে এই যাত্রার সূচনা করবেন নীতিশ কুমার। এই যাত্রার পোশাকি নাম সম্প্রীতি ও সৌভাত্বের যাত্রা। রাজ্যের ৩৮টি জেলার ২৭টি অতিক্রম করে যা ৬ সেপ্টেম্বর শেষ হবে ভাগলপুরে। বিহারের যে শহরটি ১৯৮৯-এর দাঙ্গায় ক্ষতবিক্ষত হয়েছিল। দাঙ্গায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল পছমন্দা অর্থাৎ গরিব মুসলমানেরা।

আরও পড়ুনঃমণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা

একমাস ধরে চলা এই যাত্রায় নীতীশ কুমার-সহ জেডিইউ’র শীর্ষ নেতৃত্ব খেপে খেপে অংশ নেবেন। জেডিইউ’র পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্যে “বিহার জোড়ো”। ভারতকে খণ্ড-বিখণ্ড করার যে খেলায় বিজেপি মেতে উঠেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই বিহারে নীতীশের এই কর্মসূচি।

জানা গিয়েছে, দেশের অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যে কোনও দল তাতে অংশ নিতে পারে। মনে করা হচ্ছে আরজেডি, কংগ্রেস, সিপিএম, সিপিআই-সহ বিহারে মহাজোটের নেতা-কর্মীরা জায়গায় জায়গায় নীতীশের এই যাত্রায় অংশ নেবেন। পদযাত্রায় থাকবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, বিআর আম্বেদকরদের ছবি। নেতাদের মধ্যে থাকবে শুধুই নীতীশের ছবি। পদযাত্রার একমাত্র স্লোগান হল, “ইতিহাসকে বাঁচাতে নীতীশের পাশে থাকুন।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...