Saturday, June 20, 2026

ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে ফের বাড়ছে কো.ভিড উদ্বেগ! বর্ধমানে ২ আক্রান্তের মৃ.ত্যু

Date:

Share post:

বর্ষার মরসুম আসতেই ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ বেড়েছে।ইতিমধ্যেই মশাবাহিত রোগের প্রকোপে মৃত্যু হয়েছে অনেকের।এরইমধ্যে পূর্ব বর্ধমানে কোভিডের হানা! রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আরও বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।মৃত দুই কোভিড আক্রান্ত রোগী আরও বেশ কিছু রোগে ভুগছিলেন।তাঁদের কোমর্বিডিটিও ছিল।


আরও পড়ুনঃসাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা ট্যাঙ্কারের, গুরুতর আ.হত চালক


বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে কোভিড পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘি থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তিনি কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁরও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি খুঁজে পাওয়া যায়।এরপর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর তাঁর মৃত্যু হয়।

 

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...