Monday, April 6, 2026

ফের নজির গড়লেন রোনাল্ডো, ভেঙে ফেললেন মুলারের রেকর্ড

Date:

Share post:

ফের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার রাতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে খেলতে নেমে অনন্য নজির গড়েন সিআরসেভেন। পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। সোমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে খেলতে নামে আল নাসের। সেই ম‍্যাচে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরকে ৪-১ গোলে হারায় রোনাল্ডোরা। একটি গোল করেন সিআরসেভেন।

সোমবার মোনাস্তিরের বিরুদ্ধে ৭৪ মিনিটে গোল করেন রোনাল্ডো। আর এই গোলের হাত ধরেই রেকর্ডও গড়েন পর্তুগিজ তারকা। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে উড়ে আসা একটি ক্রস ধরে। দুর্দান্ত হেডে তিনি গোলটি করেন। আর রেকর্ডটা করেছেন এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেডে রোনাল্ডো এখনও পযর্ন্ত গোল করে ফেললেন ১৪৫টি। এক্ষেত্রে পেছনে ফেললেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে গোল করেছেন ১৪৪টি গোল।

এই জয়ের পর রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন,” গুড উইন। গোল করতে পেরে ভালো লাগছে। আমাদের গ্রুপে শীর্ষে রয়েছি।”

আরও পড়ুন:‘আমাদের দলের কোন অহংকার নেই’, কপিল দেবকে পাল্টা দিলেন জাদেজা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...