Monday, April 6, 2026

জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত! দামি হচ্ছে অনলাইন গেম! ক্যাসিনোর ওপর ২৮ শতাংশ GST

Date:

Share post:

আরও দামি হচ্ছে অনলাইন গেম। পাশাপাশি ক্যাসিনোর ওপর জিএসটি বসছে ২৮ শতাংশ। ৫১ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ১ অক্টোবর থেকে অনলাইন গেম, ক্যাসিনোর ক্ষেত্রে ২৮ শতাংশ জিএসটি কার্যকর করা হবে। ছয় মাসের মধ্যে আবার এটির পর্যালোচনা করা হবে। জানা গিয়েছে এই কাঠামো কবে চালু করা হবে, সে সম্পর্কে জানতে চেয়েছে রাজ্যগুলি। এর কারণ রাজ্যগুলিকেও সেইমতো আইন তৈরি করতে হবে। বেশ কয়েকটি রাজ্যে এখন বিধানসভা অধিবেশন চলবে। সেই কারণে চলতি অধিবেশনেই বিল পাস করাতে চেয়েছে অনেক রাজ্য।

জানা গিয়েছে, যেহেতু গোয়া এবং সিকিমের মতো রাজ্যগুলির অর্থনীতির অনেকটাই নির্ভর করে ক্যাসিনোর ওপর। তাই গোয়া, সিকিমের মতো রাজ্যগুলি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছিল। যদিও বাংলা, উত্তরপ্রদেশ সহ বেশিরভাগ রাজ্যই এ ব্যাপারে আপত্তি তোলে। তাদের তরফে জানানো হয়, গতবারের বৈঠকেই অনলাই গেম, ক্যাসিনোর মতো ক্ষেত্রগুলিতে ২৮ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এবারের বৈঠকে শুধুমাত্র আইন এবং বিধি তৈরি করা নিয়েই আলোচনা হবে। গোয়া, সিকিমের মত রাজ্যগুলোর অনুরোধ উপেক্ষা করে বাংলা, উত্তরপ্রদেশ সহ বেশিরভাগ রাজ্যের মতই মেনে নেয় জিএসটি কাউন্সিল। তারজন্য প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধনের কাজ দ্রুত শুরু হবে।

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নতুন চ্যাপ্টার খোলার কোনও প্রয়োজন নেই। আইন এবং বিধি পরিবর্তন করা হবে। আমরা যেগুলি বলেছিলাম সেগুলিই গৃহীত হয়েছে।” তিনি জানান, জিএসটি বসানোর জন্য অনলাইন গেম, লটারি, ক্যাসিনোর সংজ্ঞা বদল করতে হবে। সেই কাজগুলিই এবার দ্রুত করার সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে। এদিকে তামিলনাড়ুতে অনলাইন গেম নিষিদ্ধ রয়েছে সেই বিষয়টি জিএসটি কাউন্সিলকে বিবেচনা করার আর্জি জানিয়েছেন সেরাজ্যের অর্থমন্ত্রী।

আরও পড়ুন- নবজাগরণের ২৫ বছর, শিশির মঞ্চে সাহিত্য-কৃষ্টি আর সংস্কৃতির মেলবন্ধন!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...