Friday, June 26, 2026

অ.শান্ত মণিপুরে এবার সরকারি আধিকারিকের গাড়িতে হাম.লা

Date:

Share post:

অশান্তি থামছেই না মণিপুরে। এবার রাজ্যের রাজধানী খোদ রাজধানী পার্শ্ববর্তী শহর গুরুগ্রামে হিংসার আগুন জ্বলছে। এই অগ্নিগর্ভ অবস্থা ক্রমশ কঠিন হচ্ছে নুহ, গুরুগ্রামের মতো জায়গায়। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। এরমধ্যেই নুহে একজন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

আরও পড়ুনঃ৮৪৪টি পদে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ, জোর গবেষণায়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, সোমবার দুপুরে সেই জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়েছিল। ওই একই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অঞ্জলি জৈনের গাড়ি। অঞ্জলি ও তাঁর তিন বছরের কন্যাসন্তান গাড়িতেই ছিল। সরকারি আধিকারিকের গাড়ি দেখামাত্রই শোভাযাত্রা ছেড়ে তা ঘিরে ধরে সকলে। এরপর তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে কোনওমতে গাড়ি থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন সেই ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার ঘটনার কথা জানাজানি হওয়ার পর সিটি নুহ থানার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

শুধু তাই নয়, সরকারি আধিকারিককে দেখে তাঁদের দিকে ঢিল, পাথরও ছোড়ে বিক্ষোভকারীরা বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে মেয়েকে নিয়ে পালিয়ে এসে নুহের পুরনো বাসস্ট্যান্ডের কাছে একটি ওয়ার্কশপে আশ্রয় নেন অঞ্জলিদেবী। পরে কয়েকজন আইনজীবী তাঁদের উদ্ধার করেন। পরে এফআইআরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলেন, “ওই উন্মত্ত জনতার দল তাঁদের দিকে ঢিল ছুড়ছিল। কিন্তু তা গায়ে লাগেনি। গাড়ির পিছনের কাছে পাথরের আঘাত রয়েছে।”

তাঁর আরও অভিযোগ, “আমাদের দেখতে পেয়েই অভিযুক্ত দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। কোনওরকমে সেসময় আমরা চারজনই গাড়ি ফেলে পালাই। আমি, আমার মেয়ে, গাড়ির চালক ও একজন দেহরক্ষী একটি পুরনো ওয়ার্কশপে গিয়ে লুকিয়েছিলাম। পরে কয়েকজন উকিল আমাদের উদ্ধার করে। মঙ্গলবার গাড়ির খোঁজ করতে গিয়ে শুনি, তাতে আগুন লাগিয়ে দিয়েছে ওই দুষ্কৃতীরা। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...