Thursday, June 25, 2026

রামরাজাতলা স্টেশনে যাত্রী বি.ক্ষোভ,তিন ঘণ্টা থমকে ট্রেন চলাচল

Date:

Share post:

দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার লোকাল ট্রেন অস্বাভাবিক দেরিতে চলার প্রতিবাদে ট্রেন অবরোধ হাওড়ার রামরাজাতলা স্টেশনে। প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। অবরোধের জেরে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস থমকে যায় বলে খবর।

আরও পড়ুনঃ জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় সিদ্ধান্ত! দামি হচ্ছে অনলাইন গেম! ক্যাসিনোর ওপর ২৮ শতাংশ GST

যাত্রীদের অভিযোগ, খড়্গপুর শাখায় প্রায়ই এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। বিশেষ করে হাওড়া-আমতা লোকাল। যার জেরে প্রায় প্রতিদিনই দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও এর সুরাহা হয়নি। বুধবার একই ভাবে দেরিতে ট্রেন চলায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রাত ৮টা থেকে শুরু হয় ট্রেন অবরোধ। তার জেরে আপ ও ডাউন প্রায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সূত্রের খবর, চারটি লোকাল ট্রেন হাওড়া থেকে ছাড়তে পারেনি। এর মধ্যে রয়েছে হাওড়া-পাঁশকুড়া লোকাল, হাওড়া-মেচেদা লোকাল, হাওড়া-মেদিনীপুর লোকাল এবং হাওড়া-আমতা লোকাল। পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও সাঁতরাগাছি এবং রামরাজাতলা স্টেশনের মাঝামাঝি জায়গায় বহুক্ষণ থমকে থাকে হলে খবর।এছাড়াও, ডাউন লাইনে আটকে ছিল ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, মেদিনীপুর-হাওড়া লোকাল, হলদিয়া-হাওড়া ফাস্ট লোকাল এবং আমতা-হাওড়া লোকাল।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ। তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা। পরে রাত ১১টা নাগাদ রেল অবরোধ তুলে নেন যাত্রীরা। রেল সূত্রের বক্তব্য, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করার পরই আন্দোলন ওঠে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...