Monday, April 6, 2026

ভারতীয় সেনায় পা.ক নাগরিক! রিপোর্ট জমা দিল CBI

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে পাক নাগরিকের উপস্থিতি নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল CBI। বুধবার, দেওয়া রিপোর্টে (Report) তারা জানিয়েছে, সেনায় বিদেশি নাগরিকের উপস্থিতির প্রমাণ না মিললেও, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মামলার তদন্তে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে বলেও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ব্যারাকপুরের সেনাছাউনিতে পাকিস্তানের দুই নাগরিক কর্মরত বলে অভিযোগ ওঠে। জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার ওই দুজন পাকিস্তান থেকে এসে ভারতীয় সেনায় যোগ দিয়েছেন। সরকারি পরীক্ষার মাধ্যমে তাঁদের নিয়োগও হয়েছে। এই অভিযোগে হাই কোর্টে মামলা দায়ের করেন হুগলির বাসিন্দা বিষ্ণু চৌধুরী। এই ঘটনায় পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যুক্ত থাকার আশঙ্কাও প্রকাশ করেছিলেন বিচারপতি মান্থা।

এই মামলায় আগেই সিবিআইকে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট ও ডমিসাইল সার্টিফিকেট দিয়ে চারজন বিদেশি নাগরিক আধা সামরিক বাহিনীতে কাজ করছেন। তবে, সেনায় এমন কারও কারও খোঁজ মেলেনি। সেনাবাহিনীতে অন্য দেশের নাগরিক ঢুকে পড়ার যে অভিযোগটি উঠেছে, তা ভারতে তো বটেই, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার গুরুত্ব রয়েছে। উত্তর-পূর্ব ভারত-সহ বিভিন্ন রাজ্য থেকে জাল নথি ব্যবহার করে সেনাবাহিনীতে যোগদান হচ্ছে বলে তদন্তকারীরা জেনেছেন। এ বিষয়ে সিবিআইয়ের নজরে এক এসডিও রয়েছেন। অভিযোগ, ওই জাল নথিতে তাঁর স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি তা স্বীকার করছেন না।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...