Thursday, June 25, 2026

প্রমাণের আগেই দো*ষী সাব্যস্ত করা হচ্ছে: নুসরতের পক্ষে মন্তব্য মমতার, ইঙ্গিত বিরোধী সাংসদের দিকে!

Date:

Share post:

নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ। দলীয় সাংসদের পাশে দাঁড়িয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো মতে, “প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করা হচ্ছে।“ এর আগেও মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের হয়েছে। বুধবার, এই বিষয় নিয়ে, নিজে সংবাদিক বৈঠক করে নুসরত দাবি করেছেন, তিনি নির্দোষ। এর কিছুক্ষণের মধ্যেই নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “এই বিষয় নিয়ে আমি কিছু বলব না। এটা ওদের নিজেদের বিষয়, সেটা ওরা নিজেরাই বলবে। কিন্তু প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। ডিরেক্টর তো অনেকেই থাকে, নুসরত যদি কোনও জায়গার ডিরেক্টর থেকেও থাকে, তাহলে ওরকম ডিরেক্টর তো অনেক আছে।“

মমতার কথায়, “ওদেরও তো একজন সাংসদ আছে, যার বিরুদ্ধে ইডি-তে কমপ্লেন আছে। যে বিদেশেও গিয়েছিল চিটফান্ডের মালিকের সঙ্গে। আমি নাম বলব না।“ কে সেই সাংসদ! কার কথা বললেন মমতা! এনিয়ে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তখন শোনা যাচ্ছে, সেই সাংসদ নাকি হুগলির বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু এই নাম হাওয়ায় ভাসছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “আমার বাড়িতেও একজন বিএসএফের ড্রেস পরে, বন্দুক নিয়ে এসেছিল। পুলিশকে ভয় দেখানো, চমকানো, বিডিওদের চমকানো-ধমকানো আমরা বরদাস্ত করব না।“

এর আগেও মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগ করেছেন, এক শ্রেণির সংবাদ মাধ্যম তথ্য যাচাই না করেই খবর প্রচার করছে।

 

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...