Monday, June 22, 2026

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব বনমন্ত্রীর কন্যা  প্রিয়দর্শিনী মল্লিক

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব  হলেন আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট প্রফেসর প্রিয়দর্শিনী মল্লিক।তিনি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। তাঁকে নিয়োগের ব্যাপারে গত ৩১ জুলাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এতদিন সচিব পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়।

উল্লেখ্য, ২০১৭ সালে শিক্ষা দফতরের চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজ্য সরকার তাপস কুমার মুখ্যোপাধ্যায়কে এক্সটেনশন দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অস্থায়ী সচিব হিসাবে দায়িত্ব দিয়েছিল। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে পাকাপাকিভাবে নিয়োগ করা হয় তাঁকে। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তিনি নিজেই সরকারকে চিঠি দিয়ে এই পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ৪ তারিখ তিনি দায়িত্ব ছাড়ার পর নতুন যিনি দায়িত্বে আসবেন, তিনি সমস্যায় পড়ে যাবেন। তাই আগেভাগেই পদ ছেড়ে দিতে চেয়েছিলেন তাপসবাবু।

তাঁর আবেদনকে মান্যতা দিয়েই সংসদের সচিব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার তাঁর জায়গায় সেই পদে নিয়োগ করা হল প্রিয়দর্শিনীকে।তথ্য বলছে, এর আগে তিনি পশ্চিমবঙ্গ সরকারের  উচ্চ শিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য হিসেবে ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া মাইক্রো বায়োলজি নিয়ে একাধিক প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

 

 

 

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...