Saturday, April 4, 2026

কিছুটা উন্নতি কিন্তু বিপন্মুক্ত নন, আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন বুদ্ধদেব

Date:

Share post:

ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে শনিবার থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শনিবারের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তিনি বিপন্মুক্ত নন। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে রাইলস টিউব দিয়ে তাঁর শরীরে খাবার প্রবেশ করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবারও সে ভাবেই খাবার খাচ্ছেন তিনি। যদিও শরীরে বিভিন্ন নল নিয়ে আপত্তি প্রকাশ করছেন বুদ্ধদেব।

চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার সকালে বুদ্ধদেব আম খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। কিন্তু এখন সেই পরিস্থিতি প্রায় নেই। বুদ্ধদেবকে ‘স্পিচ অ্যান্ড সোয়ালো রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট’ দেখে গিয়েছেন। মুখ দিয়ে কিছু খেতে হচ্ছে না। চিকিৎসকদের পরিকল্পনা হল, আস্তে আস্তে যাতে তিনি মুখ দিয়ে খেতে পারেন, তা নিশ্চিত করা। সে ক্ষেত্রে একবারে রাইলস টিউব খুলে দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকেরা। বরং আগামিদিনে আস্তে আস্তে রাইলস টিউব খুলে মুখ দিয়ে খাওয়া শুরু করানোর কথাই ভাবছেন তাঁরা।

এরই সঙ্গে মাঝেমাঝেই বাইপ্যাপ সাপোর্টে রাখা হচ্ছে বুদ্ধদেবকে। চিকিৎসকেরা জানিয়েছেন, টানা চার ঘণ্টা বাইপ্যাপ সাপোর্টে রেখে তার পর এক ঘণ্টা বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। কারণ, এক টানা অনেক ক্ষণ বাইপ্যাপ সাপোর্টে থাকতে আপত্তি করছেন বুদ্ধদেব নিজেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসক জানিয়েছেন, এখন ‘ফিজিয়োথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ চলবে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...