Wednesday, March 25, 2026

বজরং দল ও VHPকে মিছিলের অনুমতি, হরিয়ানা সংঘর্ষে তিন রাজ্যকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

Share post:

মণিপুরের(Manipur ) পাশাপাশি হিংসায় উত্তাল আর এক বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা(Haryana)। এখানে পরিস্থিতির মাঝে বিশ্ব হিন্দু পরিষদ(VHP) ও বজরং দলের(Bajrang Dal) মিছিলকে নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে(Supreme Court)। সেই মামলায় শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত। আদালতের তরফে জানানো হয়েছে ঘৃণাভাষণ ও হিংসা বাদ দিয়ে মিছিল বের করতে হবে। এছাড়াও গোটা মিছিলের ভিডিও রেকর্ডিং করতে হবে। একই সঙ্গে এই মিছিল নিয়ে উত্তর প্রদেশ, হরিয়ানা ও দিল্লির সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবার সকালেই সুপ্রিম কোর্টে দুই দলের মিছিলের বিরোধিতা করে মামলা দায়ের হয়। তা সত্ত্বেও দিল্লি একাধিক এলাকায় মিছিল বের করেছে দুই দলের সদস্যরা। এহেন পরিস্থিতিতে শীর্ষ আদালতে দ্রুত শুনানির দাবি জানান আইনজীবীরা। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতিরা জানিয়ে দেন, হিংসা-ঘৃণাভাষণ বাদ দিয়ে মিছিল করতে হবে। প্রয়োজন পড়লে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। তাছাড়াও মিছিলের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সেখানে যা কিছু দৃশ্য ধরা পড়েছে সেগুলি সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে সাম্প্রদায়িক হিংসার কারণে তিন রাজ্যের সরকারকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...