Monday, April 6, 2026

যোগী রাজ্যে যৌ.ন নি.গ্রহে বাধা দিতেই নাবালিকাকে স্যানিটাইজার খাওয়াল ৪ যুবক! তারপর?

Date:

Share post:

ফের কাঠগড়ায় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ।
যৌন নিগ্রহে বাধা দেওয়ায় এক নাবালিকাকে স্যানিটাইজার খাওয়াল ৪ যুবক! পরে হাসপাতালে মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর।
স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখনই যৌন হেনস্থা করার চেষ্টা করেছিল ৪ যুবক। আর বাধা দিতেই নাবালিকাকে জোর করে স্যানিটাইজার খাওয়ানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই বছর ষোলোর নাবালিকাকে। কিন্তু শেষরক্ষা হল না। বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হল কিশোরীকে।

ঘটনা গত ২৭ জুলাই বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশের মাঠ লক্ষ্মীপুর এলাকার। ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। ঘটনার দিন স্কুল থেকে ফিরছিল সে। সেই সময় উমেশ রাঠোর নামের এক যুবক তার পথ আটকে দাঁড়ায়। নাবালিকার হাত ধরে টানাটানি করতে শুরু করে সে। চলে আসে উমেশের সঙ্গী আরও তিন যুবক। এরপর চারজন মিলে কিশোরীকে যৌন নিগ্রহ করতে শুরু করে। স্বভাবতই সেই চেষ্টায় বাধা দিয়েছিল নাবালিকা।

এরপর স্যানিটাইজারের বোতল বের করে কিশোরীকে জোর করে খাইয়ে দেয় ৪ অভিযুক্ত। এই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তরা। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল। এদিকে দিদিকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসে কিশোরীর ভাই। তাকেও বেধড়ক মারধর করে।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...