Thursday, June 25, 2026

৭২ ঘণ্টা লিফটে আটকে যুবতী, কেউ সাড়া দিল না ! অবশেষে…

Date:

Share post:

লিফটে টানা তিন দিন (Stucked in elevator for three days)আটকে পড়ে মর্মান্তিক পরিণতি ৩২ বছরের তরুণীর। একটি ৯ তলা বাড়ির একেবারে টপ ফ্লোরে (Top Floor) লিফটে আটকে পড়েন তিনি। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনও যান্ত্রিক ত্রুটি কিন্তু বারবার ডেকেও কেউ সাড়া দেয় নি। এক দু ঘণ্টা নয় এমনকি একদিন বা দুদিন নয় টানা তিনদিন ধরে দমবন্ধ করা অবস্থায় ৩২ বছরের তরুণী। “বাঁচাও বাঁচাও” বলে চিৎকার করলেও কারোর কানে সেই কথা পৌঁছয়নি। অবশেষে মর্মান্তিক পরিণতি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানে (Uzbekistan)।

জানা যাচ্ছে উজবেকিস্তানের তাসখন্দের বাসিন্দা ওলগা লেওনতিয়েভা। তাঁর ৬ বছরের এক সন্তান আছে। কীভাবে ওই মহিলা লিফটে আটকে পড়লেন তা খুঁজে বার করতে ইতিমধ্যেই তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে হয়তো লিফট আটকে যায় এবং ওই মহিলার জন্য একটা ক্লস্টোফবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু স্থানীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা জানিয়েছে, এক মুহূর্তের জন্যেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। ফলে বিদ্যুতের অভাবের কারণে লিফ্‌ট আটকে যাওয়ারও কোনও কারণ নেই। তাহলে ঠিক কী ঘটেছিল? সরকারি ইঞ্জিনিয়রা মনে করছেন, লিফ্‌টের অভ্যন্তররীণ গোলযোগের কারণেই তা মাঝপথে আটকে যায়। কিন্তু সাম্প্রতিক কালে এরকম কোনও ঘটনার উদাহরণ নেই। ইতিমধ্যেই নির্মাণসংস্থাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

 

 

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...