Tuesday, March 31, 2026

ক্ষুদ্র-কুটির শিল্পে করের বোঝা কমাতে বড় পদক্ষেপ, GST ছাড়ে আইনের সংশোধনী পাশ বিধানসভায়

Date:

Share post:

ক্ষুদ্র ও কুটির শিল্পে করের বোঝা কমাতে বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের। হস্তশিল্পী এবং তাঁত শিল্পীদের GST ছাড় দিতে আইনের সংশোধনী পাশ হল রাজ্য বিধানসভায় (Assembly)। বৃহস্পতিবার, সংশোধনীটি বিধানসভায় পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, এতদিন পর্যন্ত এই সব শিল্প তথা শিল্পীদের বাৎসরিক ব্যবসার পরিমাণ ২০ লক্ষ টাকা পর্যন্ত হলে, তাঁরা কর ছাড় পেতেন। এবার সেই পরিমাণ বাড়িয়ে করা হচ্ছে ৪০ লক্ষ টাকা।

পাশাপাশি, কর ফাঁকি রুখতেও কঠোর হচ্ছে রাজ্য। জিএসটি সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে কলকাতায় তৈরি হচ্ছে আলাদা বেঞ্চ। অর্থমন্ত্রী জানান, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে এমন সমস্ত ক্ষেত্রে GST-র হার কম রাখতে সব সময় যত্নবান পশ্চিমবঙ্গ। কারণ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। GST কাউন্সিলের বৈঠকে বারবার এই নিয়ে সরব হয়ে লেখাপড়ার সরঞ্জাম থেকে শুরূ করে অনেক কিছুর উপরে করের হার কমাতে পেরেছেন তাঁরা।

অর্থমন্ত্রী জানান, মূলত পশ্চিমবঙ্গ সরকারের চাপেই অনলাইন গেম, লটারি, ঘোড় দৌড়ের মত খেলায় GST-র হার বাড়ানো হয়েছে। কারণ, অনলাইন গেমে তরুণ প্রজন্মের আসক্তি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। অনলাইনে গেমিং-এ ২৮ শতাংশের মতো সর্বোচ্চ হারে জিএসটি চাপালে এই নতুন শিল্প পথে বসবে বলে সওয়াল করছিল সংশ্লিষ্ট সব সংস্থা এবং গোয়া, সিকিমের মতো রাজ্যগুলি। যুক্তি দেওয়া হচ্ছিল, এর সবটাই জুয়া বা ফাটকাবাজি নয়, এর মধ্যে দক্ষতাও জড়িয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের অর্থ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক রাজ্যের অর্থমন্ত্রী এ সব ক্ষেত্রে ২৮ শতাংশ হারেই জিএসটি চাপানোর পক্ষে সওয়াল করেছিলেন। সেই দাবি মেনে অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ে ২৮ শতাংশ হারে কর চাপানোর বিষয়ে জুলাই মাসে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল জিএসটি পরিষদ।

 

 

 

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...