Saturday, June 20, 2026

ল্যাপটপ-ট্যাবলেট-PC আমদানিতে লাগবে লাইসেন্স! কী নির্দেশিকা কেন্দ্রের

Date:

Share post:

বিদেশ থেকে ল্যাপটপ (Laptop), ট্যাবলেট এবং ব্যক্তিগত উদ্দেশে ব্যবহার করা কম্পিউটার (Computer) আমদানির উপর কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড’ এর তরফে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট আমদানি সীমাবন্ধকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে জারি হয়েছে নোটিশ (Notice)। যে সমস্ত সামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলির আমদানি করতে হলে এবার থেকে বৈধ লাইসেন্স প্রয়োজন হবে।

বাণিজ্যমন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, “একটি কম্পিউটার অথবা ই কমার্স সংস্থা থেকে কুরিয়ার অথবা ডাকের মাধ্যমে কেনা কম্পিউটারের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।” ব্যাগেজ বিধির আওতায় আমদানি করা হলে সেক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বৈদেশিক বাণিজ্য বিভাগ। কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক সাফ জানিয়েছে, “ব্যাগেজ বিধির আওতায় এই আমদানির নয়া বিধি লাগু হচ্ছে না। যে ব্যাগেজ বিধি সময়ে সময়ে পরিবর্তিত হয়।” মন্ত্রক বলেছে, ১ টি ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পার্সোনাল কম্পিউটার বা আল্ট্রা স্মল ফর্ম ফ্যাক্টর কম্পিউটার আমদানির জন্য ইমপোর্ট লাইসেন্সিং প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে, ই-কমার্স থেকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে এগুলি কেনার প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও গবেষণা, পরীক্ষা নিরীক্ষা, মেরামত অথবা পুনরায় রফতানির জন্য কেনা সামগ্রীর ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি সেই সামগ্রী বিক্রি করার জন্য না হয় তাহলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত লাইসেন্স বা অন্যান্য কড়াকড়ি প্রযোজ্য হবে না। তবে নিশ্চিত করতে হবে যে, এই সমস্ত সামগ্রী বিক্রি করা হবে না।

 

 

 

 

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...