Tuesday, June 23, 2026

থামছে না হিং.সা! ফের অ.শান্ত মণিপুর, বি.ক্ষোভকারী-নিরাপত্তা বাহিনীর সং.ঘর্ষে বাড়ছে আ.হতের সংখ্যা

Date:

Share post:

ফের অশান্ত হয়ে উঠল মণিপুর (Manipur)। হিংসা তিন মাস পেরলেও থামার কোনও লক্ষণই নেই। পরিবর্তে বৃহস্পতিবার নতুন করে হিংসার ঘটনা ঘটেছে। তবে তা দুই সম্প্রদায়ের মধ্যে নয়। অসম পুলিশের (Assam Police) সঙ্গে মেইতেই সম্প্রদায়ের মহিলাদের তুমুল সংঘর্ষে ফের অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। সংঘর্ষের জেরে দু’পক্ষেরই কমপক্ষে ১৭ আহত হয়েছেন বলে খবর। বৃহস্পতিবার সকাল থেকেই বিষ্ণুপুর (Bishnupur) জেলায় উত্তেজনা ছিল। পরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মেইতেই গোষ্ঠীর মহিলারা।

এদিন মেইতেই মহিলাদের একটি গোষ্ঠী ব্যারিকেড টপকাতে গেলে তাঁদের বাধা দেয় অসম রাইফেলস (Assam Riffles) এবং র‍্যাফ (Raff)। পরে বাধা পেয়ে পাল্টা ইট ছুড়তে শুরু করেন মহিলারা। শুরু হয়ে যায় সংঘর্ষ। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একই জেলার কাংভাই এবং ফউগাকচাও-এ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় মণিপুর পুলিশ (Manipur Police)। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ওই এলাকায় ফের কার্ফু জারি করেছে। এ দিকে সংঘর্ষের ঘটনার পরেই পূর্ব এবং পশ্চিম ইম্ফলে নতুন করে জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত বিষ্ণুপুর জেলা। সাত সকালেই বহু মানুষ পথে বেরিয়ে নিরাপত্তা বাহিনীর বাড়াবাড়ির অভিযোগে প্রতিবাদ জানাতে শুরু করেন। তা সামলাতে গিয়েই সংঘর্ষের ঘটনা।

কুকি ও মেইতেইদের সংঘর্ষে মে মাস থেকেই উত্তাল মণিপুর। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...