Thursday, June 25, 2026

আরও ২ মসজিদে বো.মাবাজি, নুহ-কাণ্ডে দিল্লিকে বার্তা আমেরিকার

Date:

Share post:

মণিপুর হিংসার(Manipur) জেরে উত্তাল গোটা দেশ। গোদের ওপর বিষ ফোঁড়ার মত এবার হিংসার আগুন জ্বলে উঠেছে হরিয়ানাতে(Haryana)। রাতের অন্ধকারে হরিয়ানার নুহ জেলায় এবার আরও দুটি মসজিদে(Mosque) দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় মসজিদে। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে, হরিয়ানা গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ভারতকে বার্তা দিল আমেরিকা(America)।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুধবার রাত ১১ টা নাগাদ বিজয় চক এলাকায় একটি মসজিদে বোমা ছোড়া হয়। এরপর স্থানীয় থানার নিকটবর্তী আরো এক মসজিদে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় মসজিদ দুটিতে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোতল বোমায় মলটোভ ককটেল ব্যবহার করেছে দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি এলাকার আরো একটি দোকানে আগুন ধরানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। হিংসায় উত্তপ্ত নুহ জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি বুধবারের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই এলাকায়।

এদিকে হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এবার ভারতকে বার্তা দিল আমেরিকা। বুধবার আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার সিটি গুরুগ্রামে এখনও রয়েছে চাপা উত্তেজনা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নুহ, ফরিদাবাদ, গুরুগ্রামের মতো এলাকা গুলিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...