Saturday, April 4, 2026

মাথা গরম করবেন না: বিবাহিত জীবনের উদাহরণ টেনে খাড়গেকে পরামর্শ ধনকড়ের

Date:

Share post:

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ(Parliament)। প্রতিদিন চলছে শাসক ও বিরোধী তরজা। তবে তরজা ভুলে হঠাৎই হাসির রোল উঠল সংসদের অন্দরে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়(Jagdeep Dhankar) নিজের বিবাহিত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে(Mallikarjun Kharge) পরামর্শ দিলেন মাথা গরম না করার জন্য।

রাজ্যসভায় আলোচনার সময়ক্রম নিয়ে বক্তব্য রাখার সময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে খোঁচা দিয়ে বলেন, “মনে হয় কাল রেগে ছিলেন, তাই গতকালই বলা বিষয়টা সেভাবে খেয়াল নেই।” মল্লিকার্জুনের খোঁচা খেয়ে একটুও রাগ না দেখিয়ে নিজের বিবাহিত জীবনের প্রসঙ্গ তুলে ধরেন ধনকড়। পাল্টা তিনি বলেন, “আমি বিবাহিত। গত ৪৫ বছর ধরে। তাই মাথা গরম করিনা। কখনও মাথা গরম করিনি। আপনিও মাথা গরম করবেন না। আর আমার পেশার পি চিদম্বরম (আইনজীবী) এখানে রয়েছেন, উনিও সহমত পোষণ করবেন আমাদের পেশা শিখিয়েছে মাথা গরম করতে নেই।”

বলার অপেক্ষা রাখে না উপরাষ্ট্রপতি রেহানো মন্তব্যের পর কার্যত হাসির রোল ওঠে রাজ্যসভায়। ধনকড়ের মন্তব্যের পাল্টা খাড়গেকে বলতে শোনা যায়, “মনে হয় রাগ কী ভাবে না দেখানো যায়, সেটা আপনি ভালই জানেন। রাগ করেন, কিন্তু সেটা প্রকাশ করেন না।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...