Sunday, June 14, 2026

বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে, ফের কলকাতায় বাড়বে গরম

Date:

Share post:

বঙ্গোপসাগরের উপর থেকে অতি গভীর নিম্নচাপ সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে সেই নিম্নচাপ। স্বভাবতই পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা করে হচ্ছে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।

আরও পড়ুনঃবিদেশের মাটিতে চুটিয়ে প্রেম করছেন হৃতিক! নিজেই পোস্ট করলেন প্রেমিকার ছবি 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে এই মুহূর্তে রাঁচী থেকে ১০০ কিলোমিটার পূর্বে পুরুলিয়ার উপর অবস্থান করছে। ক্রমে এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিমে এগোবে। ঝাড়খণ্ডের উপর দিয়ে যেতে যেতে আগামী ১২ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিক্ষয় করবে। এর ফলে পুরুলিয়ার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায়  পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে আরও দুর্বল হবে। এর অভিমুখ  হবে মধ্যপ্রদেশ ও  উত্তরপ্রদেশের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং গরম আরও বাড়বে।দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

কলকাতায় আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...