Tuesday, June 9, 2026

লোকসভার আগেই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে দিতে পারেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২০২৪-এ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন INDIA জোটের অন্যতম মুখ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, লোকসভা ভোটে এবারও মোদির ট্রাম্প কার্ড রাম মন্দির। তাই ভোটের আগে অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে যাবে। ১৫ জানুয়ারি অর্থাৎ পৌষ সংক্রান্তির পর দিন আনুষ্ঠানিক ভাবে পুজো হবে রাম লালার। সেই পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আসন পেতে বসবেন পুরোহিতদের সঙ্গে তা বলার অপেক্ষা রাখে না।

এবার বাংলাতেও জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন সেরে ফেলার তোড়জোড় চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে। রাজ্য সরকারের উদ্যোগে দিঘার সমুদ্র সৈকতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণ করছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দেখে এসেছেন।

আজ, বৃহস্পতিবার বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, চব্বিশ সালেই মন্দিরের উদ্বোধন হবে।দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য রাজ্য সরকার ১৪৩ কোটি টাকা খরচ করছে। এই মন্দির নির্মাণের জন্য সাধারণ মানুষ বা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কোনও অর্থ সাহায্য বা অনুদান চাওয়া হয়নি।

 

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...