Tuesday, June 9, 2026

বিদেশের মাটিতে চুটিয়ে প্রেম করছেন হৃতিক! নিজেই পোস্ট করলেন প্রেমিকার ছবি

Date:

Share post:

বলিউডের গ্রিক গড হৃতিক রোশনের (Hrithik Roshan)সময়টা বেশ ভালই যাচ্ছে। বিদেশের মাটিতে চুটিয়ে প্রেম করছেন রাকেশ পুত্র। হাতে হাত রেখে মাঝে মাঝেই আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হন হৃতিক রোশন এবং সাবা আজাদ (Saba Azad)। তবে এবার বিমানবন্দরের সামনে বা রেস্তরাঁয়, কিংবা কোনও ফিল্মি পার্টিতে নয় আর্জেন্টিনার (Argentina)রাস্তায় প্রকাশ্যে ঘুরলেন যুগলে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেদের একটি নিজস্বী পোস্ট করেছেন হৃতিক (Hrithik Roshan)। যেখানে নায়কের মাথায় টুপি ও পরনে লম্বা কোট। পাশে বসে সাবা। খোলা লম্বা কোকঁড়ানো চুল। সঙ্গে মানানসই কালো বড় সোয়েটার। দু’জনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন।আর এই ছবি পোস্ট করে হৃতিক লেখেন, ‘উইন্টার গার্ল’।

কিছুদিন আগে পর্যন্ত হৃতিক বা সাবা নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করতেন না। গত বছর ফেব্রুয়ারি মাসে প্রথম হৃতিক এবং সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তার পর থেকেই তুঙ্গে তাঁদের প্রেম নিয়ে চর্চা। ২০১৪ সালে সুজ়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। কিন্তু দুজনের ভাল বন্ধু। বর্তমানে আর্সনাল গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজ়ান। আর হৃতিক ব্যস্ত তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে। চার হাত কবে এক হয় সেটাই দেখার!

 

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...