Wednesday, June 24, 2026

কী কাণ্ড! ডিভোর্স-গুঞ্জনের মাঝেই নবনীতার জন্মদিনে বড় সারপ্রাইজ জিতু কমলের

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে টলিগঞ্জের (Tollygunge) যে তারকা দম্পতিকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে তাঁরা হলেন নবনীতা দাস ও জিতু কমল (Nabanita Das and Jeetu Kamal)। তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে নেট দুনিয়ায় নানা গুঞ্জন। যদিও অভিনেতা বারবার তাঁর ‘বাচ্চা বউ’-এর ছেলেমানুষির কথাই মিডিয়ার সামনে তুলে ধরেছেন। এবার নবনীতার জন্মদিনে (Nabanita Das)সারপ্রাইজ পোস্ট জিতুর(Jeetu Kamal)। দূরত্ব কি কমল?

পাঁচ বছরের দাম্পত্যে এই প্রথম নবনীতার জন্মদিনে জিতু পাশে নেই। দুজনেই কাজের জগতে বেশ ব্যস্ত। কিন্তু তাই বলে স্মৃতিরা পিছু ছাড়ছে না। নবনীতার জন্মদিনে অভিনেতা ফেসবুকে শেয়ার করলেন একটি ভিডিও। নতুন নয় বরং ২০২০ সালে ওই ভিডিওটিই পোস্ট করেছিলেন জিতু। তখন ছিল একেবারে অন্যরকমের সম্পর্ক তাই ভিডিও জুড়ে দম্পতির প্রেমের, আদরের মুহূর্ত ফুটে উঠেছিল।এবার সেই পোস্টের উপরেই জিতু লিখলেন নবনীতাকে, ‘খুব খুব খুব ভাল থেকো।’ সঙ্গে দু’টি ইমোজি। নবনীতা অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে অনুরাগীরা মনে করছেন অভিনেতার জীবনে তাঁর স্ত্রীর জায়গা ঠিক কোথায় সেটা আরও একবার বোঝানোর চেষ্টা করলেন ‘অপরাজিত’ জিতু কমল।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...