Tuesday, June 23, 2026

জমি নিয়ে বচসার জের! ডোমকলের মধুরকলে চলল গু.লি, আ.হত ২

Date:

Share post:

জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জের। বৃহস্পতিবারই সেই বিবাদ চরমে উঠতেই রণক্ষেত্রের চেহারা নিল ডোমকল (Domkal)। গুলি, বোমাবাজিতে কেঁপে উঠল গোটা এলাকা। এদিন সন্ধ্যেবেলা ডোমকলের মধুরকুল অঞ্চলের সব্দলপুর এলাকার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সাহাবুদ্দিন বিশ্বাস (২৬) এবং মোজাম্মেল বিশ্বাস (৩৫) নামে দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গুলি চালানোর অভিযোগ উঠেছে সাহাবুদ্দিন, মোজাম্মেলের প্রতিবেশী ইউসুফ বিশ্বাস ও সইদুল বিশ্বাসের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ (Police) কাউকে গ্রেফতার (Arrest) করতে পারেনি। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহল।

সাহাবুদ্দিন বিশ্বাসের অভিযোগ, জমি নিয়ে ওদের সঙ্গে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল। এদিন সকালে বাড়ির মহিলারা নিজেদের কাজে যাচ্ছিলেন। তখন মাজদুল বিশ্বাস, রবিউল বিশ্বাস, সেন্টু বিশ্বাস ওদের মারধর করে। ওদের কাছে থাকা ৫ হাজার টাকা ও একটা মোবাইল ছিনিয়ে নেয়। তারপরই আমরা থানায় অভিযোগ দায়ের করি। বিকালে ওরা আবার আমাদের উপর চড়াও হয়। দোতলা থেকে বোমা ছোঁড়ে।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...