Sunday, April 5, 2026

ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড চিনের রাজধানী, ১৪০ বছরের রেকর্ড ভেঙ্গে বন্যা বিপ.র্যস্ত বেজিং

Date:

Share post:

শনিবার থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে লাল ফৌজের দেশের রাজধানীতে। এখনও পর্যন্ত তা কমার বিন্দুমাত্র লক্ষণ নেই। ভয়াল ঘূর্ণিঝড় ‘ডোকসুরি’র (Doksuri) দাপটে কার্যত লন্ডভন্ড অবস্থা চিনের (China) রাজধানী বেজিংয়ে (Bejing)। বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন।আবহাওয়া দফতর জানিয়েছে, গত শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত শুধু বেজিং শহরেই ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৪০ বছরের ইতিহাসে যা এই দেশে প্রথম। এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে।

এক নাগাড়ে ভারী বৃষ্টিতে বেজিংয়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা জলের তলায়। লাইফ জ্যাকেট এবং বোট নিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। বৃষ্টির জেরে রাজধানীর বেশ কিছু জায়গায় জলের পাইপ ফেটে গিয়ে পানীয় জল সরবরাহ ব্যাহত হয়েছে। বাড়ছে সংক্রমণির আশঙ্কাও। হেবেই প্রদেশের ছোট শহর ঝাউঝাউ বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে যে, এখনও পর্যন্ত ৮ লক্ষ ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২৬ জন বাসিন্দা জলের তোড়ে ভেসে গেছেন বলে খবর।

 

 

 

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...