Saturday, April 4, 2026

মেক্সিকোয় ভয়া*বহ পথ দু.র্ঘটনা, হাইওয়ে থেকে খাদে বাস পড়ে মৃ.ত অন্তত ১৮

Date:

Share post:

পশ্চিম মেক্সিকোয় ভয়াবহ পথ দুর্ঘটনা! হাইওয়ে থেকে খাদে পড়ল যাত্রীবাহী বাস পড়ে ভারতীয় সহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু। স্থানীয় সূত্রের খবর, ভারতীয় ছাড়াও, ডমিনিকান রিপাবলিক এবং আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক-সহ বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিল। প্রাথমিক খবর অনুযায়ী, বাসটিতে অন্তত ৬ জন ভারতীয় নাগরিক ছিলেন।


আরও পড়ুনঃসাতসকালে লরির ধাক্কায় খুদে পড়ুয়ার মৃ.ত্যুকে ঘিরে অ.গ্নিগর্ভ বেহালা

স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে মেক্সিকোর উত্তরের শহর টিজুয়ানায় দিকে যাওয়ার পথে টেপিক শহরের বাইরে বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, প্রবল বেগে একটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় বাসটি। সন্দেহ করা হচ্ছে, বাসের বিদেশি যাত্রীরা সম্ভবত অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাচ্ছিলেন।বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।


নায়ারিত রাজ্য প্রশাসন তরফে জানানো হয়েছে, প্রায় ৪০ মিটার বা ১৩১ ফুট গভীর গিরিখাতে বাসটি পড়ে গিয়েছিল। তাই হতাহতদের উদ্ধার করা ছিল অত্যন্ত কঠিন। মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। সেই প্রক্রিয়া চলছে। মৃতদের মধ্যে অন্তত ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, আরও প্রায় ২০ জন কম-বেশি আহত হয়েছেন। তাঁদের সকলকেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...