Saturday, June 20, 2026

জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চলবে! সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মু.সলিম পক্ষের

Date:

Share post:

শুক্রবারই বারাণসীর (Varanasi) জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের (ASI) বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিকেলেই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হয়েছিল মসজিদ পরিচালন সমিতি। এবার সুপ্রিম কোর্টেও জোর ধাক্কা খেল মুসলিম পক্ষ। এদিন মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice Dy Chandrachud) আবেদনকারীর উদ্দেশে প্রশ্ন করেন, বৈজ্ঞানিক সমীক্ষা (Scientific Survey) চালানো হলে কারও সমস্যা থাকার কথা নয়।

বার বার কেন একই দাবি নিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ছেন? তবে মসজিদের গায়ে যাতে কোনওরকম আঁচড় না লাগে সে বিষয়েও সমীক্ষক দলকে সতর্ক করে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, মসজিদ পরিচালন সমিতির আইনজীবীর অভিযোগ, বৈজ্ঞানিক সমীক্ষা পুরনো ক্ষতকেই নতুন করে উসকে দেবে। যদিও ওই যুক্তি মানতে রাজি হননি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পক্ষ থেকে শীর্ষ আদালতকে আশ্বস্ত করা হয়, বৈজ্ঞানিক সমীক্ষায় মসজিদ চত্বরে কোনও খোঁড়াখুঁড়ি হবে না।

এরপরই মুসলিম পক্ষের আইনজীবী বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট যাতে প্রকাশ্যে আনা না হয় সেই আর্জি জানান। সেই আর্জিতে সায় দিয়ে প্রধান বিচারপতি এএসআইকে নির্দেশ দেন, সমীক্ষার রিপোর্ট মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে।

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...