Monday, April 6, 2026

চাপে পড়ে সুর বদল, দলের বিরুদ্ধে মুখ খোলায় ক্ষমাপ্রার্থী হুমায়ুন

Date:

Share post:

দল বিরোধী মন্তব্যের পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল(TMC) ছেড়ে নতুন দল গঠনের। তবে বিদ্রোহ, বিক্ষোভ, হুঁশিয়ারি ছেড়ে এবার দলের প্রতি আস্থা রেখে ক্ষমাপ্রার্থী হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির(Humayun Kabir)। একেবারে ১৮০ ডিগ্ৰি ইউটার্ন নিয়ে তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ওপর আস্থা প্রকাশ করলেন হুমায়ুন। তৃণমূলের তরফে শোকজ করা হয়েছিল এই বিধায়ককে। সেই শোকজের জবাবি পত্রেই নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন তিনি।

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কংগ্রেস, তৃণমূল, বিজেপি তিন দলই করেছেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হওয়ার পর খুব একটা বিদ্রোহ চোখে পড়েনি। তবে শাওনী সিংহ রায়কে জেলা সভাপতি করার পর থেকে বেঁকে বসা শুরু করেন হুমায়ুন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নিয়ে অন্তোষ থেকে নির্দল প্রার্থীদের হয়ে সওয়াল করা, শেষমেশ শোকজ পেয়ে নয়া দল গড়ার হুমকি দেন বিদ্রোহী নেতার। এরপরই হুমায়ুনের বিরুদ্ধে তৎপর হয় তৃণমূল। শোকজ করা হয় তাঁকে। এরপরই ১৮০ ডিগ্ৰি পাল্টি খেয়ে দলের কাছে মাথা নত করলেন বিধায়ক।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নিজের শোকজ পত্রে দলের কাছে ক্ষমাই চেয়ে নেওয়ার পাশাপাশি তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে, এমনটাও জানালেন। পাশাপাশি মিডিয়ার সামনে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য ক্ষমাপ্রার্থনাও করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে জেলার যে সাংগঠনিক সমস্যা নিয়ে তিনি সরব হয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকে তিনি যে সরে আসছেন না সেটাও জানিয়ে দিয়েছেন। তাঁর আশা ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্ব তাঁর আবেদন বিবেচনা করে দেখবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...