Friday, June 26, 2026

বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের আরও উন্নতি, কবে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

আগের থেকে ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শুক্রবার সন্ধের মেডিক্যাল বুলেটিনে উডল্যান্ডস হাসপাতালের তরফে ডা. রুপালি বসু (Dr. Rupali Basu)জানান, আগের থেকে অনেকটাই ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন যে অ্যান্টি বায়োটিকগুলি দেওয়া হচ্ছিল, তা শনিবার পর্যন্ত চলবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গত শনিবার গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM)। তড়িঘড়ি ৫ জন চিকিৎসকে নিয়ে মেডিক্যাল বোর্ড গড়া হয়, পরে সেখানে আরও ৬ চিকিৎসককে যুক্ত করা হয়।

শুক্রবার দুপুরে হাসপাতালের বুলেটিনে জানানো হয় যে, বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বুদ্ধদেবকে দেখেছেন পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। এদিন সকালে করা রক্তপরীক্ষার রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়ায়নি বলে খবর। তাঁকে অল্প স্যুপ খাওয়ানো হয়েছে। বিকেলে আমের রস খাওয়ানোরও পরিকল্পনা করা হয়। তবে এখনই রাইলস টিউব খোলা হচ্ছে না। বিকেলে বুলেটিনে জানানো হয় যে বুদ্ধদেব ভট্টাচার্যের ক্রিয়েটিনিন এখন স্বাভাবিক রয়েছে। প্রস্রাবে সমস্যা না হওয়ায় ক্যাথেটর (Catheter) খুলে নেওয়া হয়েছে। পাশাপাশি শরীরে যে নিউমোনিয়ার প্যাচ পাওয়া গিয়েছিল, তা অনেকটাই কমেছে। স্বাভাবিক ভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। যদিও মাঝেমধ্যে প্রয়োজন বুঝে অক্সিজেন দেওয়া হচ্ছে। এদিন বিকেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. রুপালি বসু জানান যে এখনই ডিসচার্জ সংক্রান্ত ভাবনা চিন্তা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এই নিয়ে বৈঠক হতে পারে।


 

 

 

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...