Friday, June 26, 2026

কিশোরের গানেই সুরসম্রাটকে শ্রদ্ধা কোন্নগরের ডি রতনের!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

এ যেন গঙ্গা জলেই গঙ্গা পুজো। আজ সঙ্গীতের অন্যতম কিংবদন্তি কিশোর কুমারের জন্মদিন (Kishore Kumar Birth Day)। চারিদিকে আজ কিশোর ভক্তরা কার্যত উৎসবের আকারেই তাঁদের প্রিয় সুরেলা গুরুদেবের গানে মেতেছেন। ব্যতিক্রমী নন হুগলি জেলার কোন্নগরের (Konnagar , Hooghly) কিশোর অনুরাগী ডি রতন ওরফে রতন দাস (Ratan das)। এই মফস্বলের অলিতে গলিতে কান পাতলেই সকাল থেকে শোনা যাচ্ছে ‘ম্যায় হুঁ ডন’ থেকে শুরু করে কিশোর কুমারের বহু গান। অন্যান্য বছরের মতো এই বছরেও তিনি চায়ের দোকান থেকে শুরু করে বাজারে কিশোর গানের ডালি নিয়ে পৌঁছে যাচ্ছেন।

কিশোর কুমার বাঙালির আবেগের নাম। সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্র তাঁর সৃষ্টির মাধ্যমে আজও রয়ে গেছেন সকলের মনে। তাই তাঁর জন্মদিন মানে সকাল থেকেই ব্যস্ত ডি রতন। গত কয়েকদিন ধরেই চলছিল ৪ আগস্ট পালনের প্রস্তুতি। নিজে নিজে সকাল থেকে নানা জায়গায় কিশোরের গান গাইছেন তিনি। সঙ্গে আবার সান্ধ্যকালীন গানের জলসার আয়োজন করা হয়েছে। বহু সঙ্গীতপ্রেমী তথা কিশোরভক্তদের কথা মাথায় রেখে বহু বছর ধরেই তিনি এই অনুষ্ঠান করে আসছেন। কোভিড কালে একবার মাত্র সেই অনুষ্ঠানে ছেদ পড়লেও ২০২২ সাল থেকে আবারও রীতি মেনে এই দিনটি পালিত হয় মহাসমারোহে। এদিন রতনবাবু জানান যে আগামীতে কোন্নগরের বুকে কিশোর কুমারের আবক্ষ মূর্তি তৈরির ইচ্ছেও রয়েছে তাঁর।

 

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...