Sunday, April 5, 2026

“বাচ্চাটার ছবিটার দিকে তাকানো যাচ্ছে না, আমরা সবাই দায়ী”, বেহালাকাণ্ডে টুইট কুণালের

Date:

Share post:

মায়ের কোল শূন্য! বাবা জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। বেহালার দুর্ঘটনায় (Bahala Accident) ক্লাস-টু’র শিশু মৃত্যুর ঘটনায় ভগ্নহৃদয়ে টুইট কুণাল ঘোষের (Kunal Ghosh)। তৃণমূল নেতার কথায়, “বাচ্চাটার ছবিটার দিকে তাকানো যাচ্ছে না। আমরা সবাই দায়ী”! কুণালের আরও সংযোজন, “গোটা সিস্টেম দায়ী। আমরা একটা সার্বিক বিশৃঙ্খলায় অভ্যস্ত। একটা লরি বা দুজন পুলিশের দিকে আঙুল তুললে শেষ হবে না। এই পাপ আমাদের সবার।”

এদিকে, বেহালাকাণ্ডে ঘাতক লরির চালক, খালাসি-সহ গ্রেফতার ১১। স্রেফ দুর্ঘটনাস্থলে ড্রপ-গেট বসানো নয়, হরিদেবপুরে মৃত স্কুল পড়ুয়ার বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীর কথায়, “অত্যন্ত দুঃখের ঘটনা। কোনও ভাষা নেই। বাড়িতে ঢুকে আমার হাত-পা কাঁপছিল। পরিবারের সঙ্গে কথা বলেছি। মা এখনও প্রায় অজ্ঞান অবস্থাতেই রয়েছেন। বাবা হাসপাতালে। তাঁর সমস্ত দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে নজর রাখছেন’। তিনি জানান, ফোনে পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।


 

 

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...