Friday, June 26, 2026

বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি নেই, বাড়ছে তাপপ্রবাহের আশ.ঙ্কা!

Date:

Share post:

শনিবারের সকাল থেকে মেঘলা আকাশ আর্দ্রতা জনিত অস্বস্তি থেকে রেহাই দিতে পারিনি দক্ষিণ বঙ্গবাসীকে (South Bengal Weather) । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ ও আগামীকাল রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কিন্তু তাতেও গরম কমবে না। ক্রমশ চওড়া হচ্ছে তাপপ্রবাহের (Heat Wave) আশঙ্কা। রবিবার পর্যন্ত তিন ডিগ্রি অব্দি বাড়তে পারে তাপমাত্রা, অনুমান হাওয়া অফিসের।

উত্তরের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণে স্বস্তি নেই এখনই।রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। আজও দুপুরের পর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।শহর কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে। সারাদিনই আংশিক মেঘলা আকাশ সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি।

 

 

 

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন!অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...