Friday, April 3, 2026

আত্মীয়কে খু.নের চেষ্টা! পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতি

Date:

Share post:

আত্মীয়কে (Relatives) খুনের চেষ্টার অভিযোগ। বিজেপির (BJP) মহিষাদল (Mahishadal) ৫ নম্বর মণ্ডল সভাপতি অরুণ সিমলাইকে (Arun Simlai) গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। সূত্রের খবর, আত্মীয়কে খুনের চেষ্টার অভিযোগে মহিষাদলের বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করেছে সুতাহাটা থানার পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর বিজেপির মণ্ডল সভাপতির এমন কাণ্ডে ইতিমধ্যে সরব বিরোধীরা।

পুলিশ সূত্রে খবর, প্রথমে আত্মীয়কে বেধড়ক মারধর এবং পরে তাঁকে খুনের অভিযোগ ওঠে বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। তবে ঠিক কী কারণে বিজেপির মণ্ডল সভাপতি আত্মীয়কে খুনের চেষ্টা করলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন অরুণ। ইতিমধ্যে, ঘটনার কিনারা করতে বিজেপির মণ্ডল সভাপতির পারিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে সুতাহাটা থানার পুলিশ।

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...