Wednesday, May 6, 2026

ফুটপাত দখল মুক্ত করতে এবার কলকাতা পুরসভার মনিটরিং সেল

Date:

Share post:

ফের ফুটপাত দখল নিয়ে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। ফুটপাত (Footpath) দখল মুক্ত করতে এবার মনিটরিং সেল (Monitoring Cell) গঠনের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, তিনি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে এই বিষয়ে কথা বলার পর মনিটরিং সেল তৈরি হবে। ইতিমধ্যেই বেআইনি হকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তালতলা, নিউমার্কেট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, কলকাতা শহরের ফুটপাতের একটি বড় অংশ দখলে চলে গিয়েছে হকারদের। যার জন্য ফুটপাত দিয়ে যাতায়াত করতে না পেরে পথচারীদের নেমে আসতে হয় ব্যস্ত রাস্তায়। যার জেরে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটেওছে।

অন্যদিকে, ফুটপাত দখল নিয়ে সরব হয়েছেন পথ চলতি সাধারণ মানুষও। কিন্তু অভিযোগ, সাময়িক নড়াচড়া ছাড়া আর কোনও বিশেষ পদক্ষেপ প্রশাসনের তরফে নেওয়া হয়নি। আগামিদিনের মনিটরিং সেল তৈরি হওয়ার পর এই সমস্যার সুরাহা হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

 

 

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...