Tuesday, March 24, 2026

ডানকুনিতে ভু.য়ো কল সেন্টারের চক্র ফাঁ.স পুলিশের!

Date:

Share post:

চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Cimmisionerate) বড় সাফল্য! হুগলির ডানকুনিতে (Dankuni, Hooghly) একটি গোডাউনে আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চলছিল বলে পুলিশের কাছে খবর আসে। গোপনে হানা দিয়ে সেই অবৈধ চক্রের পর্দা ফাঁস করল চন্দননগর পুলিশ কমিশনারেট। ঘটনাস্থল থেকে ইতি মধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত ৬টি ডেস্কটপ ,মনিটর,কীবোর্ড ও অন্যান্য নথি।

পুলিশ সূত্রে খবর মূলত এই কল সেন্টারের আড়ালে বিদেশী নাগরিকদের প্রচারিত করার কাজ চলত।বিশেষত নামী অনলাইন সাইটের প্রতিনিধির নাম করে এরা আমেরিকা,কানাডা, অস্ট্রেলিয়ার নাগরিকদের প্রতারণা করতো।এই বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার বিশেষজ্ঞদের (Cyber Expert) সাহায্য নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে । ইতিমধ্যেই ধৃতদের নামে নির্দিষ্ট ধারায় ডানকুনি থানায় কেস শুরু হয়েছে।


 

 

 

 

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...