Friday, June 26, 2026

নীল আর্মস্ট্রংয়ের জন্মদিনেই বড় সাফল্য! চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগাস্ট বিকেলে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। তার আগে শনিবারই ঠিক সন্ধে ৭টার কিছু সময় পরই চাঁদের কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। লুনার অরবিট (Lunar Orbit) ইঞ্জেকশনের অপারেশন চালাবে ইসরো (ISRO)। আগামী ১৭ অগাস্ট প্রপালেশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হয়ে যাবে বলে খবর। তবে এদিন চন্দ্রযান-৩-এর সবরকম আপডেট পেতে সকাল থেকেই দেশবাসী একেবারে মুখিয়ে রয়েছেন। এই মিশন নিয়ে ভারতবাসীর প্রত্য়াশা যে আকাশছোঁয়া তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তে চন্দ্রযান-৩ কোথায় রয়েছে, কী করছে, কেমন অবস্থায় রয়েছে সেসবের দিকে কড়া নজর ইসরোর বিজ্ঞানীদের।

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। এরপর মহাকাশের একের পর এক ধাপ পার করেছে চন্দ্রযান। শনিবার অবশেষে চাঁদের কক্ষপথে পৌঁছল চন্দ্রযান-৩। বিজ্ঞানীরা জানিয়েছেন, লুনার অরবিটে প্রবেশের পর পাঁচবার কক্ষপথ বদল করবে চন্দ্রযান-৩। এরপরে তা ধীরে ধীরে তা চাঁদের কাছে পৌঁছে যাবে।
• আগামী ৬ অগাস্ট রাত ১১টায় চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করার কথা রয়েছে চন্দ্রযান-৩-এর
• চাঁদের তৃতীয় কক্ষপথে পৌঁছবে আগামী ৯ অগাস্ট, দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ
• ১৪ অগাস্ট চাঁদের চতুর্থ কক্ষপথ পেরবে
• ১৬ অগাস্ট পঞ্চম কক্ষপথ পার করার পর ১৭ অগাস্ট চাঁদের ১০০কিলোমিটারের মধ্যে চলে আসবে চন্দ্রযান-৩

এরপরই ডি-অরবিটিং প্রক্রিয়া শুরু হবে ২০ অগাস্ট। এই ডি-অরবিটিং প্রক্রিয়া হল চাঁদের পৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া। আগামী ২৩ অগস্ট বিকেলে চাঁদের বুকে নামবে ল্যান্ডার বিক্রম। তবে রবিবারই মহকাশ্চারী নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন। তার আগেরদিন সন্ধেয় চন্দ্রযান-৩-এর চাঁদের কক্ষপথে পৌঁছনো বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, চন্দ্রযান-২ যে কৌশলে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল, সেই একই কৌশলে এবার চন্দ্রযান-৩কে প্রবেশ করানো হল চাঁদের কক্ষপথে।

আরও পড়ুন- নামের ভুলে ৮ মাস জেলে যুবক! ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ছত্তিশগড় হাই কোর্টের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...