Monday, March 16, 2026

কল্যাণীতে হোটেলের ঘরে বিজেপি নেতার ঝুলন্ত দে.হ, খু.নের অভিযোগ পরিবারের

Date:

Share post:

নদিয়ার কল্যাণীতে (Kalyani) হোটেলের ঘর থেকে মিলল বিজেপি নেতার ঝুলন্ত দেহ। শনিবার সকালে হুগলির (Hoogli) বাসিন্দা সুদীপ ঘোষ (Sudip Ghosh) নামে ওই যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বিজেপির (BJP) হুগলির ধনেখালি-২ অঞ্চলের মণ্ডল সভাপতি ছিলেন বলে দয়ী সূত্রে খবর। ঘটনায় তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ।

সুদীপ ঘোষ পঞ্চায়েত ভোটে গুরবাড়ি পঞ্চায়েত সমিতির প্রার্থী হন। গত তিন দিন ধরে কল্যাণীর বুদ্ধপার্কের হাই রোডের কাছে একটি বেসরকারি হোটেলে তিনি ছিলেন বলে পরিবার সূত্রে খবর। সেই হোটেলের ঘর থেকেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুদীপের দেহ মিলেছে। রাজনীতির কারণে বিজেপি (BJP) নেতার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। সুদীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট মিললেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- জ্ঞানবাপীর সমীক্ষা ঘিরে জোর চর্চা! বেসমেন্টের দেওয়ালে মিলল একাধিক চিহ্ন

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...