Saturday, April 4, 2026

মুম্বইয়ে INDIA’ জোটের বৈঠক ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর, ঘোষণা হতে পারে নয়া চেয়ারপার্সন

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) চেয়েছিলেন মোদি (Modi) ও বিজেপি বিরোধী জোটের শুরুটা হোক পাটনা (Patna) থেকে। তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের (Nitish Kumar) আয়োজনে বিহারের পাটনায় ১৫টি অবিজেপি দলের শীর্ষ নেতৃত্ব চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দিশা খুঁজতে প্রথম বৈঠক করেছিলেন। এরপর গত ১৭ ও ১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। এই বৈঠক থেকেই জোটের ঐতিহাসিক নামকরণ হয় INDIA. আবার বাণিজ্য নগরী মুম্বইতে (Mumbai) বসতে চলেছে INDIA জোটের তৃতীয় বৈঠক।

এই বৈঠকের আয়োজন করতে চলেছে মূলত স্থানীয় “মহাবিকাশ অঘাড়ী” জোটের তিন শরিক— কংগ্রেস,
উদ্ধব থাকরে শিবসেনা এবং শারাদ পাওয়ার এনসিপি। জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিবলী এলাকায় সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের অদূরে পওয়ই হ্রদের তীরে একটি হোটেলে ওই বৈঠক শুরু হবে ৩১ অগস্ট সন্ধ্যায়। বেঙ্গালুরুর মতোই সে রাতে হতে পারে নৈশভোজ আলোচনা। মূল বৈঠক হবে ১ সেপ্টেম্বর।

প্রাথমিক ভাবে স্থির হয়েছিল আগামী ২৫-২৬ অগস্ট এই বৈঠক হবে মুম্বইয়ে। কিন্তু সহযোগী সবগুলি দলের সম্মতির ভিত্তিতে বৈঠকের দিন স্থির হয়েছে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। এই বৈঠক থেকেই ঠিক হয়ে যেতে পারে নয়া জোটে চেয়ারপার্সনের নাম।

 

 

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...