Tuesday, March 17, 2026

Today’s market price: আজকের বাজারদর 

Date:

Share post:

আবহাওয়ার গতি-প্রকৃতি বলছে বর্ষার ওপর ভরসা নেই। তবে কলকাতায় এখনও সবজির দাম রয়েছে কিছুটা নিয়ন্ত্রণে। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর দাম কিছুটা কমেছে।অপেক্ষাকৃত চড়া দরে বিক্রি হচ্ছে মাছ-মাংস। সব মিলিয়ে বেকায়দায় আমজনতা।

তবে মাছের বাজারে রুই, কাতলার মতো মাছের দর রয়েছে চড়া। যদিও বিগত এক মাসে রুইয়ের দাম সামান্য কমেছে। তবে কাতলা ও একাধিক জিওল মাছের দাম যেন আগুন। পাশাপাশি সম্প্রতি দামি হয়েছে ডিমও। যার জেরে খরচ বেড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। অন্যদিকে মাংসের দাম, বিশেষ করে চিকেনের দাম এখনও ওঠানামা করছে। ১৭০ থেকে ১৯০ এর গণ্ডিতে ঘোরাফেরা করছে চিকেনের দাম।

এবার দেখে নেওয়া যাক আজকের বাজারদর

বেগুন ৮০-৯০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ধনেপাতা ২৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৬০ টাকা, লাল শাক ১০ টাকা আঁটি, লাউশাক ১৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি,  পেঁয়াজ প্রতি কিলো ৩০-৩৫ টাকা , আদা প্রতি কিলো ১৫০-২০০ টাকা।

কাঁচালঙ্কা প্রতি কিলো ১৫০-২০০ টাকা, জ্যোতি আলু ২০-২২ টাকা প্রতি কিলো , চন্দ্রমুখী আলু ২৬-২৮ টাকা কিলো , পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ২০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৫০ টাকা, টমেটো প্রতি কিলো ৮০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কিলো ৪০ টাকা, পটল প্রতি কিলো ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা কিলো।

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২০-১৩৫ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ১৮০-২০০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০-৫৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকা,।

কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩৫০-৩৫০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১২০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৬০-২০০ টাকা কেজি, মৌরোলা ৩৫০-৪০০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা।


 

 

 

 

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...