Sunday, April 5, 2026

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য! নিরাপত্তা বাহিনীর গু.লিতে নি.হত ১ জ.ঙ্গি

Date:

Share post:

কাশ্মীরের কুলগ্রামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছিলেন তিন সেনা জওয়ান। তারই পাল্টা দিল নিরাপত্তাবাহিনী। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজৌরি জেলায় অভিযানে নেমে এনকাউন্টার শুরু করে জওয়ানরা। তাতেই নিহত হয় এক জঙ্গি। জানা গিয়েছে, রাজৌরির গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার অভিযান শুরু হয়।পুলিশ ও বাহিনীর যৌথভাবে এই অভিযান চালাচ্ছ।


আরও পড়ুনঃফের ভূস্বর্গে জ.ঙ্গি অনুপ্রবেশের চেষ্টা! চলছে গু*লির ল.ড়াই

সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার জম্মু-কাশ্মীরের রাজৌরির বুধল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এনকাউন্টার শুরু হয়। গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে এখনও অবধি এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও জারি রয়েছে এনকাউন্টার। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশও।

প্রসঙ্গত, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিন সেনা জওয়ান । কুলগামের হালান জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় পিছন থেকে হামলা করে জঙ্গিরা। ওই সংঘর্ষে তিনজন সেনা জওয়ান আহত হন, পরে চিকিৎসা চলাকালীন তিনজনেরই মৃত্যু হয়।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...