Wednesday, June 24, 2026

মানছেন কেন্দ্রের ব*ঞ্চনা! তৃণমূলের অবস্থান মঞ্চে হাজির বিজেপি বিধায়ক, নৈতিক জয় মানছে শাসকদল

Date:

Share post:

কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার জেরে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষ। সেই অভিযোগে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে বিক্ষোভ অবস্থান করছেন তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। আর সেই মঞ্চেই আচমকা হাজির দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের BJP বিধায়ক সত্যেন রায় (Satyan Ray)। শুধু তাই নয়, বাংলার বঞ্চনা নিয়ে তৃণমূলের অভিযোগও মেনে নিলেন বিজেপি বিধায়ক। শুনে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) মন্তব্য, দলের ভিতরে আলোচনা হবে।

রবিবার, বেলা ১২টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায় বাতাসকুরি মোড়ে মঞ্চে তখন কেন্দ্রের বিজেপি সরকারে বিরুদ্ধে চোখা চোখা আক্রমণ শাণাচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক সত্যন। ‘জয় বাংলা’ স্লোগানও দিচ্ছিলেন শাসকদলের কর্মী-সমর্থকেরা। আচমকাই গাড়ি থেকে নেমে সোজা মঞ্চে উপস্থিত হন তিনি। সকলে হতচকিত। হাতে মাইক তুলে নেন তিনি। এরপরেই বলতে শুরু করেন, “১০০ দিনের বঞ্চনা নিয়ে আপনাদের সঙ্গে আমি একমত। কিন্তু কী কারণে এমন সমস্যা তৈরি হচ্ছে, সেটা দেখার জন্য রাজ্য ও কেন্দ্রের আলোচনায় বসা উচিত।” কেন্দ্র টাকা না দেওয়ায় যে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিজেপি বিধায়ক।

শাসকদলের মঞ্চে বিজেপি বিধায়কের উঠে পড়া নিয়ে জেলার রাজনীতিতে জল্পনা তৈরি হয়। তৃমমূল এটাকে নৈতিক জয় হিসেবে দেখছে। তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, ‘‘এটা আমাদের নৈতিক জয়। বিধায়ক মঞ্চে উঠে এসে তাঁদের দাবিকেই মান্যতা দিয়েছেন। কেন্দ্রীয় বঞ্চনার কথা স্বীকার করেছেন উনি।’’ তবে, এই বিষয় নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব কোনও মন্তব্য করেননি।


 

 

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...